একটি নীল ভিডিও। আর তার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ংকর ব্ল্যাকমেইলিংয়ের ফাঁদ...
শহরের বিশিষ্ট ব্যবসায়ী জ্যাকি সেন আজ এক গভীর ষড়যন্ত্রের শিকার। নিজের সম্মান বাঁচাতে তিনি শরণাপন্ন হলেন ডার্ক ওয়েবের মুকুটহীন সম্রাট — পিজির। কিন্তু তদন্তে নেমে পিজি দেখল, এটা সাধারণ ব্ল্যাকমেইলিং নয়, এর শিকড় ছড়িয়ে আছে আরও গভীরে।
ইতিমধ্যেই ঝরে গেছে রক্ত। মৃত্যুর মুখ থেকে সুতোর ব্যবধানে বেঁচে ফিরেছে এক অসহায় মেয়ে—রাহেলা। প্রফেশনাল হ্যাকারের চেয়েও পিজির কাছে বড় হয়ে দাঁড়াল মানবিক দায়বদ্ধতা। সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক রাহেলাকে বাঁচাতে হবে।
পিজির সঙ্গী হলো তার দীর্ঘদিনের বন্ধু ও পার্টনার—এক্স-কমান্ডো বিক্রম। একদিকে পিজির ক্ষুরধার মস্তিষ্ক, অন্যদিকে বিক্রমের দুর্ধর্ষ অ্যাকশন। ডিজিটাল জালের সূত্র ধরে তদন্তের জল গড়াল কলকাতা থেকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত। বেরিয়ে এল হ্যাকিং, প্রতারণা আর একের পর এক ঠান্ডা মাথার খুনের এক শিউরে ওঠা সমীকরণ।
অদৃশ্য সেই শত্রুর নাম স্যামি আয়েঙ্গার। কিন্তু সে কি শুধুই একজন হ্যাকার? নাকি তার আড়ালে কলকাঠি নাড়ছে আরও বড় কোনো শক্তি?
কম্যান্ডো বিক্রম, হ্যাকার পিজি ও ডিটেকটিভ মতিলাল মিস্ত্রির থ্রিলার ইউনিভার্সের প্রথম উপন্যাস—‘রক্তমাখা নীল ভিডিও’।